বাংলাদেশ, জেলার সংবাদ

ব্রিটিশ কাটা রাইফেল ও দেশীয় অস্ত্রসহ রাজবাড়ীতে গ্রেপ্তার ৫

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ব্রিটিশ কাটা রাইফেলসহ মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৭ জুলাই) বিকেলে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, সোমবার সকালে রাজবাড়ী জেলার সদর থানাধীন রামকান্তপুর এলাকায় র‌্যাবের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

 

রামকান্তপুর কৈডাঙ্গা এলাকায় বসবাসকারী আলম সরকার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ব্রিটিশ কাটা রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার কৈডালা গ্রামের আলম সরদার (৪০), ডাউকি গ্রামের মো. ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গা গ্রামের মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া গ্রামের মো. ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ (৩৭) এবং মালিয়াট গ্রামের রাজু আহমেদ টোকন।

 

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের অপরাধের অতীত রেকর্ড রয়েছে। এদের মধ্যে মো. ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা এবং ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। এছাড়া রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে একটি অপহরণ ও চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি এবং একটি ডাকাতি মামলা রয়েছে

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন