বিবিধ

ব্রিটিশ পার্লামেন্টে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ৫ই ডিসেম্বর ২০২৫ ১২:৩৬:৫০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লন্ডনের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে। বুধবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন 'ভয়েস ফর বাংলাদেশ ইউকে'-এর উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বেগম জিয়ার প্রতি সম্মান জানানোর পাশাপাশি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়েও আলোচনা করেন।

 

'তারেক রহমানের নীতি ও রাজনীতি; সমকালীন বাংলাদেশ' শীর্ষক এই আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন ব্রিটিশ এমপি, লর্ডস, রাজনীতিবিদ, জ্যেষ্ঠ সাংবাদিকসহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সেমিনারে বক্তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

সেমিনারটিতে সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য লর্ড হোসাইন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আইঅন টিভির সিইও আতাউল্যাহ ফারুক। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ, ব্রিটিশ এমপি অ্যালেক্স বারোস-কার্টিস এবং আন্তর্জাতিক আইনজীবী রায়ান উইলিয়ামস।

 

সেমিনারে আরও বক্তব্য রাখেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক, এমপি পল ও’ এবং ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়ান গ্যালান্ট। এছাড়াও আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল মুজিব রহমান। বক্তারা তাদের আলোচনায় বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন