জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২০শে ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে এই জানাজা অনুষ্ঠিত হয়। আবেগঘন পরিবেশে জানাজার নামাজে ইমামতি করেন বড় ভাই আবু বকর সিদ্দিক।
উক্ত জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। এর আগে, শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানাজার সময়সূচি ঘোষণা করা হয়েছিল। সেখানে প্রথমে দুপুর ২টার কথা উল্লেখ থাকলেও পরবর্তীতে দুপুর আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
জানাজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা সতর্কতাও জারি করা হয়েছিল। আগত মুসল্লিদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার স্বার্থে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
ডিবিসি/এএমটি