রাজনীতি, রাজধানী

ভবিষ্যতে স্বৈরাচারের পুনরুত্থান রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৭:২২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে আর কোনো শাসক যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

বিকেল পৌনে ৪টার দিকে শুরু হওয়া এ সংবাদ সম্মেলনে তারেক রহমান নির্বাচনের ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে, যেখানে ক্ষমতার অপব্যবহার বা একনায়কতন্ত্রের কোনো সুযোগ থাকবে না। জাতীয় স্বার্থেই এই ঐক্য অপরিহার্য।

 

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সংবাদ সম্মেলনে মূলত নির্বাচনের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং দলের আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন