জাতীয়

ভাইরাল হওয়া দুটি লাইন দিয়ে হিরো আলম কী প্রমাণ করছেন

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৯ই ফেব্রুয়ারি ২০২৩ ১০:০৬:২৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাঝে মধ্যেই নতুন নতুন বিষয় বা ইস্যু নিয়ে আলোচনার কেন্দ্রে নিজেকে নিয়ে যাচ্ছেন হিরো আলম।   সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের স্টল সব খানের আলোচনাতেই থাকছেন তিনি।

পড়াশোনা, সামাজিক মর্যাদাসহ নানা বিষয় নিয়ে এক শ্রেণির মানুষের মধ্যে নেতিবাচক চিন্তা থাকলেও সেদিকে যেন ভ্রুক্ষেপ নেই তার। নিজের মতো করে কাজ করে যাচ্ছেন তিনি।

এবার পুরাতন বই নতুন সংস্করণে একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে হিরো আলমের বই। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছেন হিরো আলম। এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি।

তার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এবার একুশে বইমেলায়, ‘বইটি পাওয়া যাচ্ছে, একুশে বইমেলা ২০২৩ এর ৩৯৪ নং স্টলে। হিরো আলমের বইয়ের ভাইরাল হওয়া ১০টি লাইনের মধ্যে ২টি উল্লেখযোগ্য লাইন দিয়ে ইতিমধ্যেই তিনি সকলের চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছেন।’

পেজের স্ট্যাটাসে লেখা দুটি লাইন হলো, ‘জীবনের সকল ব্যবসা আমি টাকা দিয়ে করেছি, শুধুমাত্র নির্বাচন ছাড়া।’

‘আমি সকল বিধবা মা, পরিত্যক্ত নারী ও শিশুদের জন্যে সেবামূলক একটা সংস্থা করে যেতে চাই, যাতে, আমার মায়ের মতো কারো মার রাস্তায় বাচ্চা নিয়ে রাত কাটানো না লাগে।’

পেজে জানানো হয়, ‘প্রথম পয়েন্টের কাজটি তিনি টাকা দিয়ে করেননি, তার প্রমাণ তো আর দেয়ার কিছু নেই। আর দ্বিতীয় পয়েন্টের কার্যক্রম Hero alom Foundation হিরো আলম ফাউন্ডেশন নামে সেবামূলক সংস্থা তিনি ইতোমধ্যে শুরু করেছেন।’

এতে লেখা হয়েছে ‘অনেক শিক্ষিত মহল তার লেখা বই নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল ৩ বছর পর হলেও সেই তাচ্ছিল্যের জবাব তিনি এক এক করে দিচ্ছেন বইয়ের ভাষার মতই... "দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো"। হিরো আলম। বইটি পাওয়া যাচ্ছে।’

আরও পড়ুন