খেলাধুলা, ক্রিকেট

ভারতকে হারাতে পাকিস্তানের দরকার ১৭৬ রান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াকু সংগ্রহ পেয়েছে ভারত। ওপেনার ঈশান কিষানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে টিম ইন্ডিয়া। যদিও দারুণ শুরুর পর মিডল অর্ডারের ব্যর্থতায় দুইশ রানের গণ্ডি পেরুনো সম্ভব হয়নি তাদের পক্ষে।

ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারেই চমক দেখান তিনি; কোনো রান না করেই তার বলে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। তবে শুরুর সেই ধাক্কা সামলে নেন আরেক ওপেনার ঈশান কিষান ও তিলক ভার্মা। বিশেষ করে ঈশান শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। মাত্র ২৭ বলেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।

 

সাইম আইয়ুবের বলে আউট হওয়ার আগে ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ঈশান কিষান, যেখানে ছিল ১০টি চার ও ৩টি ছক্কার মার। এরপর তিলক ভার্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৭ রানের জুটি গড়লেও বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। তিলক ২৪ রানে সাইম আইয়ুবের শিকার হন এবং ঠিক পরের বলেই হার্দিক পান্ডিয়াও সাজঘরে ফেরেন। দীর্ঘক্ষণ ক্রিজে থাকলেও সূর্যকুমার যাদব ২৯ বলে ৩১ রান করে উসমান তারিকের বলে আউট হন। পাকিস্তানের পক্ষে বল হাতে সাইম আইয়ুব সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন