উত্তর প্রদেশের কৌশাম্বী জেলার আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। সোমবার বিকালের এই দুর্ঘটনায় আহত আরও পাঁচজন প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা ম্যাজিস্ট্রেট অমিত পাল জানান, পিবরি থানা এলাকার মানোরি গ্রামের ওই কারখানায় বিস্ফোরণের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে শিশুরাসহ স্থানীয় বাসিন্দারা রয়েছেন।
নিহতরা হলো- প্রিয়াঞ্জলি (৫), প্রবীণ সিং (১৩), জাহ্নবী (১২), আদিত্য (১২), আদিত্য (৮), রবি (৮), অঞ্জু (৩২), জ্ঞান সিং (৪০), বিক্রম সরোজ (৩৫), অংশ (৬) এবং নানা (৪)। তারা সবাই কারখানাটির আশেপাশের এলাকার বাসিন্দা ছিলেন।
এই দুর্ঘটনায় ১৮ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।
ডিবিসি/এসডব্লিউএন