ভারত

ভারতের গুরুগ্রামে ভারী বর্ষণে আটকা পড়ল স্কুলবাস

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের হরিয়ানার গুরুগ্রামে ভারী বর্ষণে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা ও যানজট। আবহাওয়া অধিদপ্তর রেড অ্যালার্ট জারি করায় স্কুলগুলো আগেই ছুটি দেওয়া হয়েছিল। তবে শহরের সুভাষ চক এলাকায় জলাবদ্ধতায় শিক্ষার্থীদের বহনকারী বেশ কয়েকটি স্কুলবাস ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকা পড়ে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, তলিয়ে যাওয়া রাস্তায় হলুদ রঙের স্কুলবাসের সারি আটকে আছে এবং ভেতরে শিশুরা দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া অনেক পথচারী ও কর্মীকে বুকসমান পানির মধ্য দিয়েই সাবধানে পথ চলতে ও যানবাহন টেনে নিয়ে যেতে দেখা গেছে।


বৃষ্টির কারণে সুভাষ চক, রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোড, ওল্ড দিল্লি রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চরম যানজট সৃষ্টি হয়। দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়েতে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুগ্রাম জেলা প্রশাসন করপোরেট অফিসগুলোকে বাড়ি থেকে কাজ করার এবং স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দিয়েছে। মূলত দুর্বল নিষ্কাশন ব্যবস্থা ও শহরের প্রাকৃতিক ঢালের কারণেই সামান্য বৃষ্টিতেই প্রতিবছর এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন