আন্তর্জাতিক, ভারত

ভারতের ঝাড়খণ্ডে ইস্পাত কারখানায় বিস্ফোরণে ৩ প্রকৌশলী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলার একটি ইস্পাত কারখানায় টারবাইন বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত তিনজন কর্মী নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে হেলাল এলাকায় অবস্থিত 'মা ছিন্নমস্তিকা ইস্পাত' কারখানার নিজস্ব ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।

 

রামগড়ের পুলিশ সুপার (এসপি) মুকেশ কুমার লুনায়াত সংবাদ সংস্থা পিটিআইকে জানান, অগ্নিকাণ্ডে অন্তত চারজন কর্মী গুরুতরভাবে দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

 

বারকাকানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উমা শঙ্কর বর্মা নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন সঞ্জীব, বিনীত এবং অভিষেক।

 

কারখানার প্রধান পরিদর্শক মণীশ সিনহা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একজন কারখানা পরিদর্শক এবং ছোটনাগপুরের উপ-প্রধান পরিদর্শক সমন্বয়ে গঠিত দুই সদস্যের একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

পুলিশ সুপার জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় কারখানাটিতে বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন