আন্তর্জাতিক, ভারত

ভারতের ঝাড়খণ্ডে বন্য হাতির তাণ্ডবে একই পরিবারের ৪ জনসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় বন্য হাতির একটি পালের আক্রমণে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে হাজারিবাগের চার্চু ব্লকের গোন্দওয়ার গ্রামে এই ঘটনাটি ঘটে।


হাজারিবাগ পূর্ব বনবিভাগের ডিএফও বিকাশ কুমার উজ্জ্বল জানান, হাতির পালটি বৃহস্পতিবার রাতে গ্রামে প্রবেশ করে এবং শুক্রবার ভোরে ৬ জনকে পিষে মারে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এই ঘটনায় এক শিশুও গুরুতর আহত হয়েছে, তাকে চিকিৎসার জন্য হাজারিবাগের সদর হাসপাতালে ভর্তি করা হয়।


বন দপ্তর সূত্রে জানা যায়, হাতির পালটি গত কয়েক দিন ধরে বোকারো, রামগড় এবং হাজারিবাগ জেলায় ঘুরে বেড়াচ্ছিল। এর আগে বোকারো জেলাতেও এই পালের আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটেছে। গত কয়েক দিনে এই হাতির দলটি একাধিক ব্যক্তির ওপর আক্রমণ চালিয়েছে বলে বন কর্মকর্তা নিশ্চিত করেছেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন