আন্তর্জাতিক, ভারত

ভারতের পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওকালে পুলিশের সাথে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের পাঞ্জাবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাসভবন ঘেরাও করতে গিয়ে পুলিশের সাথে চাকরিপ্রার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জুলাই) 'বেরোজগার সাঁঝা মোর্চা পাঞ্জাব'-এর পদযাত্রাটি মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতে চাইলে পুলিশের সাথে এই ধস্তাধস্তির সৃষ্টি হয়।

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন শেষ হলেও পাঞ্জাব সরকার নতুন করে এই উত্তেজনার মুখে পড়েছে। অমীমাংসিত দাবিদাওয়া আদায়ে বেকার যুবকদের পাশাপাশি বিদ্যুৎ খাতের কর্মী এবং পরিচ্ছন্নতাকর্মীরাও সেখানে তাদের আন্দোলন জোরদার করেছেন।

 

জানা যায়, রবিবার (২৬ জুলাই) বিক্ষোভকারীরা সাংরুরের ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয় থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে রওয়ানা হন। তবে কলোনির প্রবেশদ্বারের আগেই পুলিশ কঠোর নিরাপত্তা ও ভারী ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এ সময় বাধা উপেক্ষা করে সামনের দিকে এগোতে চাইলেই পুলিশের সাথে আন্দোলনকারীদের এই সংঘর্ষ বাধে।

 

মোর্চার আহ্বায়ক সুখজিন্দর সিং জানান, পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিলে এই ধস্তাধস্তির ঘটনা ঘটে। তিনি আরও জানান, রবিবার মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার এই কর্মসূচিটি ছিল মূলত এক দিনের একটি প্রতীকী প্রতিবাদ। তবে ডিসি অফিসের বাইরে তাদের নিয়মিত অবস্থান কর্মসূচি আগের মতোই চলবে।

 

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দাবি আদায়ে গত বছরের ২৫শে ডিসেম্বর থেকে সাংরুর ডিসি অফিসের বাইরে স্থায়ীভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন এই আন্দোলনকারীরা। রবিবার তাদের লাগাতার এই অবস্থানের ২১৪তম দিন পূর্ণ হয়েছে।

 

সূত্র: দ্য হিন্দু

 

ডিবিসি/ এসডব্লিউএন

আরও পড়ুন