টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানের সঙ্গে ভ্রাতৃত্ব আরও জোরদার করার কথাও জানিয়েছেন বাংলাদেশের বোর্ড প্রধান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানের সঙ্গে ভ্রাতৃত্ব আরও জোরদার করার কথাও জানিয়েছেন বাংলাদেশের বোর্ড প্রধান।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে চলমান সঙ্কটের মধ্যে রবিবার লাহোরে বৈঠক করে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতিও। আগের রাতে জরুরি ডাক পেয়ে তিনি ঢাকা থেকে রওনা হয়ে লাহোরে পৌঁছান সকালে।
বিকেলে আলোচিত ওই সভায় যোগ দিয়ে তিনি দেশে ফেরেন সোমবার সন্ধ্যায়। রাত সাড়ে ১০টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় সভাপতির সফরের বৃত্তান্ত।
সাম্প্রতিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার প্রচেষ্টায় তাদের ইতিবাচক ভূমিকার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশেষ করে,পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নাকভি, তার বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের প্রতি আন্তরিক ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে বিসিবি। পুরো এই সময়টায় পিসিবি অনুকরণীয় স্পোর্টসম্যানশিপ এবং সংহতি প্রদর্শন করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে ভারতের সঙ্গে আগামী রবিবারের ম্যাচটি খেলতে অনুরোধ করেন বিসিবি সভাপতি।
ডিবিসি/ এইচএপি