খেলাধুলা, ক্রিকেট

ভারতের বিপক্ষে ২ রান বাঁচাতে গিয়ে হাসপাতালে দিনেশ চান্ডিমাল

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্টে স্বাগতিক শিবিরে নতুন দুশ্চিন্তা হয়ে এসেছে দিনেশ চান্দিমালের আকস্মিক চোট। টেস্টের চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় গুরুতর আঘাত পান শ্রীলঙ্কার এই ব্যাটার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে। লোকেশ রাহুলের একটি শট বাউন্ডারি পার হওয়া ঠেকাতে ডিপ স্কয়ার লেগের দিকে ছুটে যান চান্দিমাল। সীমানার কাছে ডাইভ দিয়ে চার বাঁচাতে সক্ষম হলেও নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারির বাইরে জোরে আছড়ে পড়েন তিনি।

 

মাটিতে পড়ার পর যন্ত্রণায় কাতরাতে দেখা যায় চান্দিমালকে। এ সময় তিনি ঘাড়, মাথা ও কাঁধ ধরে ছিলেন। সঙ্গে সঙ্গে সতীর্থদের পাশাপাশি শ্রীলঙ্কা দলের ফিজিও ও চিকিৎসক মাঠে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

 

কিছুক্ষণ পর নিজে হেঁটেই মাঠ ছাড়েন চান্দিমাল। তার জায়গায় বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন পাসিন্দু সুরিয়াবান্দারা। পরবর্তী সময়ে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য চান্দিমালকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ঘাড় ও কাঁধের স্ক্যান করানোর কথা রয়েছে।

 

পরীক্ষায় গুরুতর আঘাত বা কনকাশন ধরা পড়লে টেস্টের বাকি অংশে কনকাশন বিকল্প নেওয়ার সুযোগ পেতে পারে শ্রীলঙ্কা। সে ক্ষেত্রে স্কোয়াডে থাকা টপ-অর্ডার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা হতে পারেন সম্ভাব্য বিকল্প।

 

এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ব্যাট হাতে মাত্র ৪ রান করেন চান্দিমাল। ভারত প্রথম ইনিংসে ৪৬২ রান করার পর শ্রীলঙ্কা ২৮৪ রানে অলআউট হয়। ফলে প্রথম ইনিংসে ১৭৮ রানের লিড পায় ভারত।

 

চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লাঞ্চ পর্যন্ত ভারত ৪ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে। এতে তাদের মোট লিড বেড়ে দাঁড়ায় ২৯৪ রানে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন