ভারত

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি দম্পতিকে মারধর, চিকিৎসক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের বেঙ্গালুরুতে অবৈধ অভিবাসী সন্দেহে এক বাংলাদেশি দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলান্দুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তাকে জামিন প্রদান করেন। এর আগে ভুক্তভোগীদের নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা থাকলেও পুলিশ এবার নিশ্চিত করেছে যে, ওই দম্পতি সত্যিই বাংলাদেশের নাগরিক।

হোয়াইটফিল্ড এলাকার বেলান্দুর-বেত্তাদাসাপুরায় অবস্থিত ‘সাঁই ক্লিনিক’-এর চিকিৎসক ডা. নগেন্দ্রর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নাসরিনা বিলাল (২৩)। অভিযোগে তিনি জানান, বাংলাদেশি নাগরিক হওয়ার কারণে ডা. নগেন্দ্র তাঁকে এবং তাঁর স্বামী পেশায় গাড়িচালক মোহাম্মদ বিলালকে রাস্তায় আটকে মারধর করেছেন। পুলিশ সূত্র জানায়, ওই দম্পতির নাগরিকত্ব নিয়ে ডা. নগেন্দ্র প্রশ্ন তুললে উভয় পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে ওই চিকিৎসক ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালান।

 

এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. নগেন্দ্র পুলিশের কাছে দাবি করেছেন, হোয়াইটফিল্ড ও এর আশপাশের এলাকায় প্রচুর অবৈধ অভিবাসী বসবাস করছে। এই বিষয়টি নিয়ে তিনি আবেগতাড়িত হয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে পুলিশ এই যুক্তির সমালোচনা করে বলেছে, আইন নিজের হাতে তুলে নিয়ে দম্পতির ওপর হামলা চালানোর বদলে চিকিৎসকের উচিত ছিল পুলিশকে খবর দেওয়া।

 

এদিকে, গত কয়েকদিন ধরে এই দম্পতির আসল পরিচয় ও অভিবাসন বৈধতা নিয়ে নানা জল্পনা চললেও অবশেষে তা স্পষ্ট হয়েছে। এ বিষয়ে বেলান্দুর পুলিশের একজন তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, "ভুক্তভোগীরা যে বাংলাদেশের নাগরিক, তা সত্য। আমরা এখন তাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।"

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন