আন্তর্জাতিক, ভারত

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ৯ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের বস্ত্রল (Vastral) এলাকায় 'ট্যালেন্ট ফায়ারওয়ার্কস' নামের ওই কারখানাটি অবস্থিত। লাইসেন্স বাতিল হওয়ার পর একটি খামারের ভেতর এটি বেআইনিভাবে চালানো হচ্ছিল।

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তারা বিকেল সাড়ে ৩টায় বিস্ফোরণের খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং আরএএফ (RAF) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত সিভিল হাসপাতাল এবং মণিনগরের এলজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানানো হয়, নিহতদের প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

 

বার্তায় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।

 

সূত্র: এনডিটিভি

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন