আন্তর্জাতিক, ভারত

ভারতে আন্দোলনে গ্রেপ্তার হওয়া অপ্রাপ্তবয়স্কদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের শীর্ষ আদালত চলমান ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হওয়া অনূর্ধ্ব-১৮ বছর বয়সী সমস্ত তরুণ ও শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে।

একই সঙ্গে বিক্ষোভকারীদের তথ্য সুরক্ষাসহ তাদের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিপীড়নমূলক ব্যবস্থা না নেওয়ার কথা বলেছে আদালত।


পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের কয়েক সপ্তাহের টানা আন্দোলনের পর এই নির্দেশ এলো। শুনানিকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত নির্দেশ দেন, আন্দোলনকারীদের ব্যক্তিগত বা ডিজিটাল তথ্য কোনোভাবেই জনসমক্ষে প্রকাশ করা যাবে না। একই সঙ্গে পুলিশি নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে ড্রোন, সিসিটিভি এবং বডি ক্যামেরার সমস্ত নজরদারি ফুটেজ নিরাপদে সংরক্ষণের জন্য কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে।


শুনানিতে ভারতের প্রধান বিচারপতি মন্তব্য করেন, যারা নিরপরাধ মানুষের ওপর অত্যাচার বা অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, আইন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই এই অন্তর্বর্তীকালীন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে অভিযোগ তোলা হয়, রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন শহরে বিক্ষোভ দমনে পুলিশ ও আধাসামরিক বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ ও পেলেট গান ব্যবহার করেছে।


অন্যদিকে সরকারের পক্ষে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়টি গুরুত্বের সাথেই দেখা হচ্ছে। তবে এই আন্দোলনে প্রায় ২৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তে সরকারের কোনো আপত্তি নেই বলে জানান।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন