আন্তর্জাতিক, ভারত

ভারতে আবারও করোনাভাইরাসে ২জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কাদাপা জেলায় আবারও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। সেখানে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে এবং আরও আটজন রোগী শনাক্ত হয়েছেন। এই পরিস্থিতি নজরদারি, পরীক্ষা ও সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

কাদাপার রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়ার পর করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন। পরে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


আরেক ঘটনায় কাদাপার ৪৩ বছর বয়সী এক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনা শনাক্ত হয়। পরে হাসপাতালের করোনা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এবং বর্তমানে ২৫ বছর বয়সী একজন মেডিকেল শিক্ষার্থীও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

 

আক্রান্ত এলাকাগুলো থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে। বাকি পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে বলে আক্রান্ত এলাকাগুলো থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে। বাকি পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে বলে জেলা পরিষদের এক বৈঠকে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। 

 

নতুন করে সংক্রমণের খবর প্রকাশ্যে আসার পর রাজ্য স্বাস্থ্য বিভাগ বিশেষ দল মোতায়েন করে এবং ভাইরাসের ধরন বুঝতে পুনের পরীক্ষাগারে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠিয়েছে। 

 

সংক্রমণ রুখতে অন্ধ্র প্রদেশের মন্ত্রী সাভিথা হাসপাতালসহ জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন এবং দ্রুত শনাক্তকরণ, আইসোলেশন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। 

 

একইসাথে পুরো রাজ্যজুড়ে করোনা সতর্কতা জারি করে সব জেলা প্রশাসনকে নজরদারি বাড়াতে এবং হাসপাতালগুলোকে পর্যাপ্ত শয্যা ও চিকিৎসাসুবিধা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/আরপিডি

আরও পড়ুন