আন্তর্জাতিক, ভারত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ ও সঙ্গীকে হত্যার মামলায় তিন ভারতীয়র মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের কর্নাটকের কোপ্পাল জেলার একটি দায়রা আদালত সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে গণধর্ষণ এবং এক পুরুষ পর্যটককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে।

গত বছরের মার্চ মাসে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার জেরে আদালত মল্লেশ ওরফে হ্যান্ডিমাল্লা, সাই এবং শরণাপ্পা নামের তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের ৬ মার্চ রাতে হাম্পির কাছে সানাপুরায় তুঙ্গভদ্রা বাম তীর খালের কাছে। অভিযুক্তরা ইসরায়েলি পর্যটক, একজন হোমস্টে অপারেটর এবং তাদের তিন পুরুষ বন্ধুর কাছে গিয়ে প্রথমে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা তিন পুরুষ পর্যটককে খালে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দুই নারীকে যৌন নির্যাতন করে। খালে পড়ে যাওয়া পুরুষদের মধ্যে দুজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও ওড়িশার এক পর্যটক ডুবে মারা যান।

 

গঙ্গাবতী জেলা ও দায়রা আদালত এই ঘটনাকে 'বিরলতম' অপরাধ হিসেবে চিহ্নিত করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেন। এই ঘটনাটি ভারতজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন