কড়া নিরাপত্তাবেষ্টিত শ্রীনগর সেন্ট্রাল জেল থেকে শিশু যৌন নির্যাতন বা পকসো (POCSO) মামলার বিচারাধীন ২ আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় উপত্যকার অন্যতম সুরক্ষিত এই কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
পুলিশ জানিয়েছে, পলাতক ২ আসামির নাম মুখতার আহমেদ গুর্জর এবং ফরমান খান। ঘটনা জানাজানি হওয়ার পরপরই জম্মু ও কাশ্মীর পুলিশ তাদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে এবং একটি লুকআউট নোটিশ জারি করেছে।
আসামিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা দ্রুত পুলিশকে বা ১১২ হেল্পলাইন নম্বরে জানানোর আহ্বান জানানো হয়েছে। সঠিক তথ্যদাতাদের জন্য উপযুক্ত পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ। এদিকে, এত কড়া প্রহরার মধ্যে কীভাবে আসামিরা পালাতে সক্ষম হলো, তা খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসভিএন