আন্তর্জাতিক, ভারত

ভারতে খেলার সময় পিচ রোলারে পিষে ৮ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের হরিয়ানার গুরুগ্রামে একটি ক্রিকেট একাডেমিতে মিনি পিচ রোলারের চাপায় আকাশ কুমার নামের আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। খেলার সময় অসাবধানতাবশত পিচ রোলারটি চালু হয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ বিহারের নালন্দা এলাকার বাসিন্দা।

প্রাথমিক তথ্যের বরাতে জানা যায়, একাডেমির মাঠে আকাশ তার ভাই নীল এবং অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। এমন সময় সেখানে রাখা মিনি পিচ রোলারটি হঠাৎ চলতে শুরু করে।

 

পুলিশ জানিয়েছে, শিশুদের একজনের হাত মেশিনের সার্কিট ব্রেকারে লাগলে সেটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। ঠিক সে সময় আকাশ রোলারের সামনে পড়ে গিয়ে মারাত্মকভাবে আঘাত পায়। দুর্ঘটনার পর উপস্থিত অন্য শিশুরা ভয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

 

আহত আকাশকে তার পরিবারের সদস্যরা দ্রুত একটি গাড়ির ব্যবস্থা করে নিকটস্থ বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

পুলিশের তদন্তে উঠে এসেছে, দুর্ঘটনার সময় পিচ রোলারটি তদারকির জন্য সেখানে কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না। তবে তদন্তকারী কর্মকর্তার বরাতে জানা গেছে, পরিবার কারও বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেনি।

 

পরিবারের লিখিত জবানবন্দির ভিত্তিতে পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত শেষে আকাশের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সার্বিক পরিস্থিতি তদন্তাধীন রয়েছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন