ভারতের তেলেঙ্গানায় বিলাসবহুল জীবনযাপন ও টাকার লোভে কাল্লু রূপা রেড্ডি (৪৮) নামের এক স্কুল প্রিন্সিপালকে কুপিয়ে হত্যার ঘটনায় ওই স্কুলেরই দশম শ্রেণির দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে হোস্টেলে অবৈধভাবে টাকা ও মোবাইল রাখায় প্রিন্সিপাল ওই ছাত্রদের তিরস্কার করে হোস্টেল থেকে বের করে দিয়েছিলেন। সেই ক্ষোভ এবং দ্রুত টাকা আয়ের লোভ থেকে তারা এই চুরির পরিকল্পনা করে। গত ১২ আগস্ট এক ছাত্র মুখ ঢেকে প্রিন্সিপালের বাড়িতে ঢুকে আড়াই লক্ষ টাকা চুরি করে পালানোর সময় হঠাৎ তার টুপি খুলে যায়। প্রিন্সিপাল তাকে চিনে ফেলায় পরিচয় ফাঁসের ভয়ে সে তাঁকে ২৭ বার কুপিয়ে হত্যা করে।
হত্যার পর প্রমাণ লুকিয়ে চুরি করা টাকা নিয়ে তারা গোয়ায় ঘুরতে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ, নিহত প্রিন্সিপালের শেষ ফোন কলের সূত্র এবং অভিযুক্তদের হঠাৎ প্রচুর টাকা খরচের বিষয়টি নজরে এনে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চুরি হওয়া টাকার একটি বড় অংশ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসভিএন