আন্তর্জাতিক, ভারত

ভারতে ডলফিন ধরে বাসায় নিয়ে যাওয়ায় গ্রেপ্তার জেলে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের বিহারে কোশী নদী থেকে ডলফিন শিকার করে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে এক জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নদী থেকে ডলফিনটি ধরে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

জানা গেছে, ওই জেলের জালে মাছ ধরার সময় ঘটনাক্রমে বিরল প্রজাতির এই গাঙ্গেয় ডলফিনটি আটকা পড়ে। তবে ডলফিনটিকে জীবিত অবস্থায় বা নিরাপদে নদীতে ছেড়ে দেওয়ার বদলে ওই জেলে সেটিকে পানি থেকে তুলে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

 

ডলফিনটি নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তি তার মুঠোফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন এবং তা অনলাইনে শেয়ার করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে জেলেকে ডলফিনটির শরীর থেকে তেল বের করার পরিকল্পনার কথা বলতে শোনা যায়।

 

ভাইরাল হওয়া এই ভিডিওটি দ্রুত বন বিভাগ এবং জেলা প্রশাসনের নজরে আসে। এরপরই বন্যপ্রাণী সুরক্ষার বিষয়টি আমলে নিয়ে ওই জেলের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়।

 

তবে মামলা দায়েরের পর পরই ওই জেলে আত্মগোপনে চলে যান এবং প্রশাসন তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়।

 

প্রশাসন হাল না ছেড়ে টানা দুইদিন ওই জেলের সন্ধানে জোর তল্লাশি চালায়। অবশেষে তৃতীয় দিনে বিহার পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন