আন্তর্জাতিক, ভারত

ভারতে নারীদের বিয়ের সর্বনিম্ন বয়স এখন ২১ বছর

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই ডিসেম্বর ২০২১ ১০:০১:১৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে নারীদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হয়েছে।

বুধবার দেশটির মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয় এই প্রস্তাব।

গত বছর দেশটির স্বাধীনতা দিবসে এই পরিকল্পনা বিবেচনার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বছর পর কার্যকর হল এই সিদ্ধান্ত। কম বয়সী নারীদের অপুষ্টিসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

নরেন্দ্র মোদি বলেন, মেয়েদের বিয়ের ঠিক বয়স কত হওয়া উচিত, তা নিয়ে পরামর্শ চলছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সচেতন নারীরা আমাকে চিঠি পাঠিয়েছেন। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার অনুরোধ করেন তারা। অনেকে প্রশ্ন করেছেন, কমিটির রিপোর্ট এখনও আসেনি কেন? আমি তাদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে, রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি সরকার ওই ব্যাপারে পদক্ষেপ করবে।

গত বছরের জুনে ভারতের কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। এর নেতৃত্বে ছিলেন সমতা পার্টির প্রাক্তন সভাপতি জয়া জেটলি। এ মাসেই রিপোর্টে পেশ করে সেই কমিটি। সেই রিপোর্টে বিয়ের ন্যূনতম বয়স ২১-এর পক্ষে রাখার বিষয়ে মত দেয়া হয়েছে।

এর আগে, দেশটিতে ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স ২১ থাকলেও মেয়েদের ক্ষেত্রে তা ছিল ১৮। এছাড়াও শিশু বিবাহ আইনসহ বেশ কয়েকটি আইন সংস্কারেরও পরিকল্পনা করছে সরকার।

আরও পড়ুন