ভারত

ভারতে নারী পুলিশকে চড় মেরে পাল্টা থাপ্পড় খেলেন বিজেপি নেতার মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের কর্নাটকের একটি মন্দিরে নারী পুলিশ কর্মকর্তাকে চড় মারার অভিযোগ উঠেছে এক বিধায়কের মেয়ের বিরুদ্ধে। ঘটনার কয়েকদিন পর সম্প্রতি এর সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযুক্ত তরুণীর নাম ঐশ্বর্য। তিনি স্থানীয় বিধায়ক বি সুরেশ গৌড়ার মেয়ে।

গত ১২ আগস্ট রাতে শ্রীরঙ্গপত্তনার একটি মন্দিরে ঘটনাটি ঘটে। জানা যায়, মন্দিরে গিয়ে সরাসরি মূল ভেতরে (গর্ভগৃহে) প্রবেশের জেদ ধরেন ঐশ্বর্য। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর সবিতা পাতিল তাকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঐশ্বর্য ওই পুলিশ কর্মকর্তাকে সজোরে চড় মারেন। জবাবে পুলিশ কর্মকর্তাও তাকে পাল্টা আঘাত করেন। পরে আশপাশের লোকজন এসে পরিস্থিতি শান্ত করেন।


এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, গালিগালাজ এবং গায়ে হাত তোলার অভিযোগে ঐশ্বর্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই পুলিশ কর্মকর্তা।


অন্যদিকে, এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বিধায়ক সুরেশ গৌড়া। তবে তার দাবি, পুলিশ কর্মকর্তাই প্রথমে তার মেয়েকে ঢুকতে না দিয়ে গালিগালাজ করেছিলেন, যার কারণে এই হাতাহাতির ঘটনা ঘটে। যদিও মেয়ের চড় মারার ভিডিওটি তিনি দেখেননি বলে জানিয়েছেন।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন