জেলার সংবাদ

ভারত পাচারকালে বেনাপোলে ২টি স্বর্ণেরবারসহ আটক ১

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরের বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস থেকে ভারতে পাচারের চেষ্টাকালে দুটি স্বর্ণের বারসহ বাংলাদেশের পাসপোর্টধারী এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা সদস্যরা।

বুধবার (৫ আগস্ট) বিকালে ওই যাত্রীর শরীর তল্লাশী করে এই স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়। আটক মোবারক হোসেন মুনসিগঞ্জ সদর এলাকার তাজুউদ্দীনের ছেলে।

 

কাস্টমস গোয়েন্দা শাখার সহকারি কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান,  ভারতে যাবার সময় ঐ যাত্রীর আচার-আচারণ ও চলাফেরা সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা করা হয়। এসময় সে তার কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করে। পরে তার প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণেরবার পাওয়া যায়।

 

তিনি জানান, স্বর্ণেরবার দুটির বাজার মুল্য আনুমানিক ২২ লাখ টাকা। পরে তার শরীরের ভেতর আরও স্বর্ণ আছে কি না, সেজন্য এক্স-রে করা হয়। আটক পাসপোর্টধারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা করা হবে।

 

এদিকে বেনাপোল চেকপোষ্টে স্বর্ণ পাচার প্রতিরোধে অত্যাধুনিক ব্যবস্থা না থাকায় অধিকাংশ চালান ঢুকে পড়ছে ওপারে। পরবর্তীতে আটক হচ্ছে ভারতীয় কাস্টমসে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন