ভারত

ভারতে ফোনে কথা বলতে বলতে শিশুর গায়ের ওপর গাড়ি চালিয়ে দিলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানোর সময় আট বছর বয়সী এক শিশুর ওপর গাড়ি উঠিয়ে দেন এক নারী। এতে শিশুটির মৃত্যু হয়। ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওই শিশুর নাম আংশ রবীন্দ্র গুপ্ত। রবিবার (৩০ আগস্ট) দুপুরে রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় সে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে জন ব্যাপটিস্ট রোডের জিজামাতা গার্ডেনের উল্টোদিকে দুর্ঘটনাটি ঘটে। ৪৫ বছর বয়সী অভিযুক্ত মেঘা রাওয়াল তার ইনোভা ক্রিস্টা গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। পুলিশ জানায়, গাড়ি চালানোর সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন এবং সম্পূর্ণ অমনোযোগী ছিলেন। এ সময় রাস্তা পার হতে যাওয়া আংশকে সজোরে ধাক্কা মারেন এবং তার শরীরের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন ওই নারী।


গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


বান্দ্রার বাসিন্দা অভিযুক্ত মেঘা রাওয়ালের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৫ (খুন নয় এমন অনিচ্ছাকৃত নরহত্যা), ২৮১ (বেপরোয়া গাড়ি চালানো), এবং ১২৫ (অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা) ধারায় এবং মোটরযান আইনের ১৮৪ (বিপজ্জনকভাবে গাড়ি চালানো) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে।

 

সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন