আন্তর্জাতিক, ভারত

ভারতে ফোন নম্বর ও মেসেজ ব্লক করায় প্রেমিককে বুকে ছুরি মেরে হত্যা, গ্রেপ্তার প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রেমিকের ওপর রাগের বশে তাকে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। মোবাইল ফোনে নিজের নম্বর ও মেসেজ ব্লক করা নিয়ে বিতণ্ডার জেরে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

এনডিটিভি তাদের প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত যুবকের নাম কামতা প্রসাদ সূর্যবংশী (২৫)। তিনি স্থানীয় একটি হোটেলে কাজ করতেন এবং ভাড়া বাড়িতে থাকতেন। অভিযুক্ত তরুণীর নাম রোশনি সূর্যবংশী (২২)। ছয় মাস আগে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

ঘটনার বিবরণে জানা যায়, গত দুই-তিন দিন ধরে তাদের সম্পর্কের মধ্যে টানাপড়েন চলছিল। কামতা হঠাৎ রোশনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তার নম্বর ব্লক করে দেন। এতে ক্ষুব্ধ রোশনি সন্দেহ করেন যে কামতা হয়তো অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এই সন্দেহের বশেই তিনি হাতে ছুরি নিয়ে কামতার বাড়িতে উপস্থিত হন।

 

পুলিশ জানায়, কামতা দরজা খোলার সঙ্গে সঙ্গেই রোশনি তার মোবাইল ফোনটি দাবি করেন। কামতা ফোন দিতে অস্বীকার করলে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রোশনি কামতার বুকে সোজাসুজি ছুরি বসিয়ে দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই কামতার মৃত্যু হয়।

 

পুলিশ কর্মকর্তা সুম্মত সাহু জানান, অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেছেন, তিনি কেবল ভয় দেখানোর জন্যই ছুরিটি সঙ্গে নিয়েছিলেন। নিহত কামতা স্থানীয় এক বিজেপি নেতার আত্মীয় বলে জানা গেছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন