আন্তর্জাতিক, ভারত

ভারতে ফ্রিজের ভেতর মিলল স্ত্রীর কাটা মাথা, থানায় আত্মসমর্পণ স্বামীর

Shabbir Shawon

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় এক তরুণীর নৃশংস খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত রিয়া তালুকদার গোস্বামী নামের ওই গৃহবধূর মাথা ও শরীর আলাদা করা ছিল।

রবিবার তাদের ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

 

ঘরের ভেতরে পচনধরা অবস্থায় থাকা ওই নারীর মরদেহ থেকে মাথা এবং হাতের আঙুলগুলো বিচ্ছিন্ন করা ছিল। পুলিশ তল্লাশি চালিয়ে ফ্ল্যাটের ফ্রিজে একটি পলিথিন ব্যাগের ভেতর থেকে কাটা মাথাটি উদ্ধার করে।

 

হত্যাকাণ্ডের পর থেকে নিহতের স্বামী পলাতক ছিলেন। প্রতিবেশীরা তাকে শেষবার শুক্রবার দেখেছিলেন বলে জানান। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

ঘটনার দিন রাতেই অভিযুক্ত স্বামী পুলিশের কাছে আত্মগোপন ভেঙে আত্মসমর্পণ করেন। হত্যাকাণ্ডের পেছনের আসল উদ্দেশ্য ও পারিপার্শ্বিক বিষয়গুলো খতিয়ে দেখতে পুলিশ বর্তমানে আসামিকে জিজ্ঞাসাবাদ করছে।

 

হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন