আন্তর্জাতিক

ভারতে বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের ওড়িশা রাজ্যের বলাঙ্গির জেলায় এক চাঞ্চল্যকর অপহরণের ঘটনা ঘটেছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরের সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বন্দুকের মুখে নববধূকে অপহরণ করার অভিযোগ উঠেছে তাঁর আগের প্রেমিকের বিরুদ্ধে। রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে জেলার তারভা রোড সংলগ্ন বাদাবান্ধা এলাকায় এই দুর্ধর্ষ ঘটনাটি ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছেে, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বলাঙ্গির জেলার হরিবন্ধু প্যাটেল বিয়ের উদ্দেশ্যে কান্তামাল এলাকায় গিয়েছিলেন। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষে রোববার ভোরে নবদম্পতি ও তাঁদের পরিবারের সদস্যরা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন।

 

পথে বাদাবান্ধা এলাকায় তিন সশস্ত্র ব্যক্তি তাঁদের পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, কনের সাবেক প্রেমিক তাঁর দুই সহযোগীকে নিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বর ও তাঁর আত্মীয়দের প্রাণনাশের হুমকি দেয়। এরপর বরের সামনেই নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। এক পর্যায়ে

অস্ত্রের মুখে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে বর স্থানীয় থানায় গিয়ে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

 

তারভা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিতা কিডো জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হয়েছে। অপহৃত নববধূকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তার করতে পুলিশ জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে। এই নজিরবিহীন ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন