আন্তর্জাতিক, ভারত

ভারতে মায়ের চোখের সামনেই গাড়িচাপায় প্রাণ গেল রাস্তায় খেলতে থাকা শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের গুরুগ্রামে বাড়ির বাইরে খেলার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের নিচে চাপা পড়ে আদ্রিজা নামের দুই বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটি তার বড় বোন সঙ্গে বাড়ির বাইরে খেলছিল। এ সময় শিশুটির মা পাশেই দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বলছিলেন বলে জানা যায়।

 

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৯টা ২ মিনিটে একটি দ্রুতগতির গাড়ি হঠাৎ ডান দিকে মোড় নেয়। এ সময় বড় বোন ঘটনাস্থল থেকে সরে যেতে পারলেও খেলতে থাকা আদ্রিজা গাড়িটির নিচে চাপা পড়ে।

 

পরিবারের সদস্যরা দ্রুত তাকে পালাম বিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িচালক একই এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পরই গাড়ি থেকে নেমে সাহায্যে এগিয়ে আসেন তিনি।

 

নিহত শিশুর বাবা বীরেন্দ্র তিওয়ারি জানান, চালক মাত্র পাঁচ মিনিট আগেও ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের মেয়েদের দেখেছিলেন। এরপরও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন