যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার সময় সুনামগঞ্জের একটি হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান নামের এই দুই ব্যক্তি ভারত যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ওই দুই ব্যক্তি ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। এ সময় জানা যায় যে, পারিবারিক বিবাদের জেরে তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাদের আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের আইনি প্রক্রিয়ার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/আরএসএল