আন্তর্জাতিক, ভারত

ভারতে সহকর্মীর গুলিতে নিহত ২ বিএসএফ জওয়ান, আহত ১

কলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালদহের বৈষ্ণবনগরে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন।

তিনি বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ও আহত প্রত্যেকেই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য। অন্যদিকে, অভিযুক্ত জওয়ান ১১৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সদস্য বলে জানা গেছে।


বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে এই ঘটনা ঘটে। ওই জওয়ানের বিরুদ্ধে হঠাৎ সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।
নিহত দুই জওয়ান হলেন— বিহারের ছাপরা জেলার মাঁঝি এলাকার বাসিন্দা অজয় কুমার সিং (৫১) এবং মহারাষ্ট্রের গডচিরোলি জেলার বাসিন্দা আম্বদর সুরেশ দরগু (৩৭)। এছাড়া আহত জওয়ানের নাম বিকাশ ব্রহ্ম (৪৪)। তার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার মহানাদ গ্রামে।


ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

 

ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন