বাংলাদেশ, জাতীয়

ভারত থেকে আসছে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল

বাসস

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি শুরু হয়েছে।

আজ সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে পৌঁছেছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম বাসস-কে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করছে। এরই অংশ হিসেবে গত ৭ এপ্রিল মধ্যরাত থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। এখন পর্যন্ত সাড়ে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। পাম্পিং এখনো চলমান রয়েছে।’


কাজী মো. রবিউল আলম জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হবে। সরবরাহ কার্যক্রম চলমান থাকলে এটি ১১ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।


উল্লেখ্য, আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত ডিজেল আমদানি করা হয়, যা ২০২১ সাল থেকে নিয়মিত চলছে। এর আগে, ১১ ও ২৩ মার্চ দু’দফায় পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরো ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। এভাবে তিন দফায় মোট ১৭ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন