বাংলাদেশ, জেলার সংবাদ

ভারত থেকে ফেরার পর বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত থেকে দেশে ফেরার পর যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় ইমিগ্রেশন কার্যক্রম শেষে চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে।

আটককৃত মফিজুর রহমান (৭২) শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

 

পুলিশ ও ইমিগ্রেশন সূত্রে জানা যায়, মফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন জানান, মফিজুর রহমান গত ১২ ফেব্রুয়ারি ভারতে গিয়েছিলেন। তবে ইমিগ্রেশনের স্টপলিস্টে বা নিষেধাজ্ঞার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল না।

 

তাকে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মফিজুর রহমানের বিরুদ্ধে একটি গুরুতর ফৌজদারি মামলা চলমান রয়েছে। গত ৩ ফেব্রুয়ারি বেনাপোল পোর্ট থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৬৪, ২০১ ও ৩৪ ধারায় দায়ের করা ওই মামলায় (মামলা নম্বর-৪) তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন