জাতীয়

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল দেশে আসছে আজ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে আজ দেশে পৌঁছাবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ নিয়েছে।

এদিকে তেলের সীমা নির্ধারণে সমস্যায় পড়ছেন পেট্রোল ও অকটেন প্রত্যাশী ছোট গাড়ি ও মোটরসাইকেল চালকেরা। ফুয়েল স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ অপেক্ষা। সকাল থেকেই তেল বেচাকেনা বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশনগুলোতে। 

 

আর ফুয়েল স্টেশনগুলো বলছে, যতক্ষণ পর্যন্ত তেলের মজুত আছে গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় মাইক্রোবাস ও গাড়িতে ২০-২৫ লিটার, প্রাইভেট কারে ১০ লিটার এবং মোটরসাইকেলপ্রতি আড়াই লিটার করে তেল দিচ্ছে পাম্পগুলো।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন