আন্তর্জাতিক

ভারত মহাসাগরে চীনগামী ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত মহাসাগরে অভিযান চালিয়ে চীনগামী একটি বিশালাকৃতির ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে পরিচালিত এই অভিযানে ‘অ্যাকুইলা ২’ নামের জাহাজটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় মার্কিন নৌবাহিনী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

প্রতিরক্ষামন্ত্রী জানান, ক্যারিবিয়ান সাগর থেকেই ট্যাংকারটিকে অনুসরণ করছিল মার্কিন নৌবাহিনী। মূলত ভেনেজুয়েলার মালিকানাধীন এই জাহাজটি প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা ও কোয়ারেন্টাইন সংক্রান্ত নির্দেশনা অমান্য করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

 

সুয়েজম্যাক্স শ্রেণির এই বিশালাকৃতির ট্যাংকারটিতে জব্দ করার সময় প্রায় ৭ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিল। পিট হেগসেথ তার বার্তায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো জাতি বা দেশ বিশ্বের কোথাও নিজেদের ইচ্ছামতো যা খুশি করতে পারে না।

 

আকাশ, স্থল কিংবা জলপথ যেখানেই হোক না কেন, মার্কিন প্রতিরক্ষা বাহিনী নিয়মভঙ্গকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেবে। তিনি আরও উল্লেখ করেন যে, যারা মার্কিন শক্তিকে অবজ্ঞা করে এবং সমুদ্রসীমায় অধিকারের অপব্যবহার করে, তাদের বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয় সবসময় অনমনীয় অবস্থান গ্রহণ করবে।

 

জানা গেছে, ‘অ্যাকুইলা ২’-এর নেতৃত্বে একদল জাহাজের বহর ভেনেজুয়েলা থেকে চীনের বন্দরের দিকে যাচ্ছিল। তবে মূল জাহাজটি মার্কিন বাহিনীর হাতে জব্দ হওয়ার পর বহরে থাকা বাকি জাহাজগুলো আবারও ভেনেজুয়েলার পথে ফিরে যেতে শুরু করেছে।

 

সূত্র: বিবিস

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন