বাংলাদেশ

ভারত-মিয়ানমার সীমান্তে ৫.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী হোমালিন এলাকায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টা ২৯ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়ানমারের এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশের বিভিন্ন স্থানেও মৃদুভাবে অনুভূত হয়েছে।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট 'ভলকানো ডিসকোভারি' এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের সাগাইং প্রদেশের অন্তর্ভুক্ত হোমালিন এলাকার ভূপৃষ্ঠের ৬৬ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এলাকাটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সীমান্ত সংলগ্ন।

 

ভূপৃষ্ঠের অপেক্ষাকৃত গভীরে ভূমিকম্পটির সৃষ্টি হওয়ায় অনুভূত কম্পনের মাত্রা ছিল মৃদু। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই ভূমিকম্পের ফলে ভারত, মিয়ানমার কিংবা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

ভৌগোলিক কারণে বাংলাদেশ কোনো বড় টেকটোনিক প্লেটের ফল্ট লাইনের ওপর সরাসরি অবস্থান না করলেও, মিয়ানমার ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কাছাকাছি হওয়ার কারণে এসব এলাকার ভূমিকম্প মাঝে মাঝেই বাংলাদেশে অনুভূত হয়। ভলকানো ডিসকোভারি তাদের ওয়েবসাইটে এই ভূমিকম্পের একটি রেখাচিত্রও প্রকাশ করেছে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন