বিশেষ প্রতিবেদন, প্রবাস

ভাল নেই আলোচিত-সমালোচিত ব্যক্তি সেফাতুল্লাহ সেফুদা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৯ই জুন ২০২১ ০২:২৮:৫৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভাল নেই আলোচিত- সমালোচিত সেফাতুল্লাহ সেফুদা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে তার অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সেফুদা নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নাম সিফাত উল্লাহ ওরফে সেফুদা। নানা বিষয় নিয়ে ফেসবুক লাইভে এসে এবং বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে অল্প সময়ে পরিচিত মুখ বনে যান সেফুদা।

চলমান যেকোন ইস্যুতে সবসময়ই সরব সেফুদা।  যদিও তার কথার মধ্যে নেতিবাচক দিকটাই বেশি ফুটে ওঠে।

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে নিজেকে অসুস্থ বলে সবার কাছে দোয়া চান সেফুদা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

অস্ট্রিয়া প্রবাসী সেফুদা ভিয়েনার একটি হাসপাতালে ভর্তি বলেও গণমাধ্যমে খবর বেরিয়েছে।

আরও পড়ুন