আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনকালে প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি এবং উভয় বিভাগের বিচারপতিরা ভাষা শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাঁরা মহান ভাষা আন্দোলনে শহীদদের অসামান্য অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ডিবিসি/টিবিএ