বাংলাদেশ, জাতীয়

'ভাড়া কত' মোবাইল অ্যাপে জানা যাবে বাস ভাড়া

Faruque

ডিবিসি নিউজ

বুধবার ৮ই ডিসেম্বর ২০২১ ০৪:১৩:৪৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাসের ভাড়া বৃদ্ধি পাওয়ায় চালক-হেলপার ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা লেগেই আছে। নতুন ভাড়া নিয়ে বিভ্রান্ত যাত্রীরা। সমস্যা নিরসনে এবার 'ভাড়া কত' নামের একটি অ্যাপ নিয়ে এলো তিন যুবক। যেটিতে দেখা যাবে ঢাকা মহানগর এলাকার বাসভাড়ার তালিকা।

ঢাকার নিত্যদিনের চিত্র এটি।  বাস ভাড়া কত তা জানেন না অনেক যাত্রী।  হেলপারের কাছেও নেই সন্তোষজনক জবাব।  তাই রাজধানীর বাসভাড়ার চিত্র অনেকটাই বিশৃঙ্খল।  

বিআরটিএ'র নির্ধারিত ভাড়ার তালিকা থাকার কথা সব বাসে।  বাসগুলোতে তা রাখা হলেও, সেটি থাকে যাত্রীর অগোচরে। 

এসব সমস্যা সমাধানে তিন যুবক বানিয়েছেন ভাড়া কত নামের একটি এপস।

অ্যাপস নির্মাতা মাশরুর সালেহীন আশিক বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা জানেন না অনেক যাত্রী। এই অ্যাপসটি ব্যবহার করে সঠিক ভাড়া জেনে নেওয়া সম্ভব।  

স্টপেজ অনুযায়ী নতুন কাঠামোর ভাড়া দেখা যাবে অ্যাপসটিতে।

অ্যাপস নির্মাতা রাফাত হোসাইন বলেন, অ্যাপসটি দিয়ে বিভিন্ন রুটের ভাড়া তালিকা খুব সহজে জেনে নেওয়া যাবে। 

'ভাড়া কত' অ্যাপ ব্যবহারের মাধ্যমে যাত্রী হয়রানি কমবে বলে মন করছেন নির্মাতারা

অ্যাপস নির্মাতা নাগিব মাহফুজ প্লাবন বলেন, অ্যাপসটি ব্যবহার করে সঠিক ভাড়া জেনে নিলে যাত্রী ও বাস কর্মীদের মাঝে কথা কাটাকাটি কমে আসবে।  

আরও পড়ুন