খেলাধুলা, ফুটবল

ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফার কাছে ব্রাজিলের অভিযোগ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল ব্রাজিল। তবে এই বড় জয়ের পরও পুরোপুরি সন্তুষ্ট নয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া একটি গোল নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এস্তাদাও-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে ফিফার কাছে চিঠি পাঠিয়েছে সিবিএফ।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে বিতর্কিত ঘটনাটি ঘটে, যখন প্রতিপক্ষের ডিফেন্ডার জ্যাক হেনড্রিকে চাপে ফেলে বলের দখল নেন ভিনিসিয়ুস জুনিয়র এবং গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান। মাঠে উপস্থিত সমর্থকেরা গোল উদযাপন শুরু করলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পরামর্শে মেক্সিকান রেফারি সিজার রামোস সাইডলাইনের মনিটরে গিয়ে রিপ্লে পর্যবেক্ষণ করেন। এরপর তিনি সিদ্ধান্ত দেন, বল দখলের মুহূর্তে ভিনিসিয়ুস প্রতিপক্ষের ওপর ফাউল করেছিলেন এবং সেই ভিত্তিতেই গোলটি বাতিল করা হয়, যা নিয়ে ম্যাচ শেষে অসন্তোষ প্রকাশ করে ভিনিসিয়ুস একে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।

 

এই ঘটনার পরই সিবিএফ তাদের অভিযোগপত্রে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের একটি প্রসঙ্গের তুলনা টেনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে। তারা উল্লেখ করে, সেই ম্যাচে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার অস্ট্রিয়ার জাভের শ্লাগারের কাছ থেকে বল কেড়ে নেওয়ার পর সেই আক্রমণ থেকেই লিওনেল মেসি গোল করে দলকে এগিয়ে নেন। ব্রাজিলের দাবি, ম্যাক অ্যালিস্টারের ওই ট্যাকলও ফাউল হতে পারত, কিন্তু ম্যাচের দায়িত্বে থাকা মিশরীয় রেফারি আমিন ওমর খেলায় কোনো বাধা দেননি এবং পরবর্তীতে সেই সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে সিবিএফ।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন