রাজনীতি

ভেঙে গেলো বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মাকর্সবাদী

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ৩রা এপ্রিল ২০২১ ০৭:০৩:৫৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভেঙে গেলো মুবিবল হায়দার চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মাকর্সবাদী। দলটির নেতা শুভ্রাংশু চক্রবর্তী বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল ঘোষণা করেন তিনি।

তিনি জানান, তাঁর দল পুঁজিবাদের আগ্রাসন, মৌলবাদের উত্থান ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করবে।

শুভ্রাংশু চক্রবর্তী বলেন, বাসদ গণতান্ত্রিকপন্হায় পরিচালিত হচ্ছে না, নেতারা সমালোচনা সহ্য করছে না বরং বহিস্কার করে দমিয়ে রাখার অপচেষ্টা করছে। বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন শোষণমূলক সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে কাজ করবে, শ্রমিকদের অধিকার আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। 

আরও পড়ুন