বাংলাদেশ, জাতীয়

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এই গেজেটে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন।

 

এই নির্দেশনায় উল্লেখ করা হয় যে, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। এছাড়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে আলাদা একটি গেজেটও প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই গেজেটে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন