আন্তর্জাতিক

ভেনিজুয়েলার সঙ্গে বিশ্বের ইতিহাসের বৃহত্তম তেল চুক্তি স্বাক্ষর করেছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলার সঙ্গে ‘বিশ্বের ইতিহাসের সর্ববৃহৎ তেল চুক্তি’ সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির মাধ্যমে দেশটির ৬৫ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেল মজুদের একটি বড় অংশের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে আসবে বলে দাবি করেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

 

ট্রাম্প বলেন, বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ভেনিজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেল মজুদের একটি বড় অংশের নিয়ন্ত্রণ লাভ করেছে যুক্তরাষ্ট্র।

 

তিনি বলেন, ‘আমরা এইমাত্র ভেনিজুয়েলার সঙ্গে বিশ্বের ইতিহাসের বৃহত্তম তেল চুক্তি স্বাক্ষর করেছি।’

 

মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের তেল মজুদ দ্বিগুণেরও বেশি হবে। একই সঙ্গে দেশের জ্বালানি সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেও উল্লেখ করেন তিনি।

 

সূত্র: আনাদলু

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন