আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভেনিজুয়েলায় গত জুনে আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিশ্চিত নিহতের সংখ্যা বেড়ে ৬,১২৫ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬১ হাজার মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

গত ২৪ জুন দেশটির উপকূলীয় রাজ্য লা গুয়াইরা এবং রাজধানী কারাকাসে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতি সাধিত হয় ওই অঞ্চলগুলোতে। বর্তমানে দুর্ঘটনাকবলিত এলাকার মাত্র ১৬.৫ শতাংশ ধ্বংসস্তূপ অপসারণ করা সম্ভব হয়েছে। বিশ্বব্যাংকের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই ভূমিকম্পে দেশটির ভৌত অবকাঠামোর প্রায় ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলার ক্ষতি হয়েছে।

 

এদিকে, উদ্ধারকাজে সরকারের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দুর্গত এলাকার সাধারণ মানুষ। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারের ওপর উদ্ধার সহায়তার সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা বাড়ছে। অন্যদিকে, আন্তর্জাতিক ত্রাণ ও তহবিল পৌঁছানো সহজ করতে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার জোর দাবি তুলেছেন অধিকার কর্মীরা।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন