আন্তর্জাতিক, আমেরিকা

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্য হিসেবে ট্রাম্পের ছবি প্রকাশ!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই মে ২০২৬ ০২:৩৭:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার প্রস্তাব দিয়ে আবারও বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে কানাডা ও গ্রিনল্যান্ড নিয়ে বিতর্কিত আঞ্চলিক সম্প্রসারণের মন্তব্যের পর এবার ভেনেজুয়েলাকে মার্কিন ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিলেন তিনি।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ভেনেজুয়েলার একটি মানচিত্র শেয়ার করেন, যাতে আমেরিকার পতাকার ছবি যুক্ত ছিল। এর পরপরই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, তিনি ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের একটি নতুন অঙ্গরাজ্য করার বিষয়টি ‘গুরুত্বের সাথে বিবেচনা’ করছেন।

 

ট্রাম্পের এই চাঞ্চল্যকর মন্তব্য এমন এক সময়ে এলো যখন ভেনেজুয়েলায় ব্যাপক রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। চলতি বছরের শুরুর দিকে একটি মার্কিন সামরিক অভিযানে দেশটির দীর্ঘদিনের প্রভাবশালী নেতা নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর থেকেই সেখানে ক্ষমতার নাটকীয় পটপরিবর্তন ও অস্থিতিশীলতা চলছে।


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন