ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের আট দিন পর একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই ব্যক্তির নাম হার্নান গিল।
উদ্ধারকারী দল প্রথমে ধ্বংসস্তূপের নিচে হার্নানের অবস্থান শনাক্ত করে। প্রায় ১৪০ টন ওজনের কংক্রিটের স্তূপ সড়িয়ে তাকে মুক্ত করতে উদ্ধারকর্মীদের ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে অবিরাম লড়াই করতে হয়েছে।
এই উদ্ধারকাজে নিয়োজিত চিলির এক দমকলকর্মী অপারেশনটিকে বর্ণনা করতে গিয়ে বলেন, ‘নিঃসন্দেহে এটি আমার জীবনের সবচেয়ে জটিল উদ্ধার অভিযান ছিল। প্রযুক্তিগতভাবে সবচেয়ে কঠিন একটি অভিযান।’
উল্লেখ্য, গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা এই শক্তিশালী জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ২,৩০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় এখনও অগণিত মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/এসএস