রাজনীতি

ভোট দিলেন তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানী গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

তারেক রহমান এবার ঢাকা-১৭ আসনের পাশাপাশি নিজের পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরার পর এটিই তার প্রথম নির্বাচনে অংশগ্রহণ। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে যে, নির্বাচনে জয়ী হয়ে দল সরকার গঠন করলে তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

 

তার ভোটদানকে কেন্দ্র করে গুলশানের এই কেন্দ্রটি সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের মূল আকর্ষণে পরিণত হয়। সাধারণ ভোটারের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি পর্যবেক্ষকদেরও সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে সেখানে। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর চলতি বছরের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমানের নিযুক্তি অনুমোদন করে দলের স্থায়ী কমিটি। 

 

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে রাজনীতি শুরু করা তারেক রহমান ২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সাল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দেয়ার পর বর্তমানে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন