রাজনীতি

ভোট দিলেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫০:৩৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নির্বাচনের দিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তিনি তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন।

দীর্ঘ ১৭ বছর পর দেশে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবারের নির্বাচনে দেশের ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সারাদেশে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। 

 

উল্লেখ্য, শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন