জেলার সংবাদ, আইন ও কানুন

ভোলায় জাল টাকা রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলায় জাল টাকা রাখার দায়ে সাহিদা বেগম (৪৫) নামের এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


মঙ্গলবার (২৮ জুলাই) ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল ৪-এর বিচারক এ এস এম তারিক শামস এ রায় দেন।


দণ্ডপ্রাপ্ত সাহিদা বেগম ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।


আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ মে দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাহিদা বেগমকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ১৮টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নোটগুলোর মধ্যে একই সিরিজের ১১টি এবং অন্য একটি সিরিজের সাতটি নোট ছিল।


এ ঘটনায় ওই দিনই বোরহানউদ্দিন থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) অশোক কুমার বর্মন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ই) ধারায় সাহিদা বেগমকে এই দণ্ড দেন।

 

ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন